Tuesday, 14 April 2026
Uddokta News
নিউজ ডিপ্লোমেটস :
Publish : 01:26 PM, 02 March 2026.
Digital Solutions Ltd

নিজে প্রজ্ঞাপন করে একবছর এসএসএফ নিরাপত্তা নিলেন ড. ইউনূস

নিজে প্রজ্ঞাপন করে একবছর এসএসএফ নিরাপত্তা নিলেন ড. ইউনূস

Publish : 01:26 PM, 02 March 2026.
নিউজ ডিপ্লোমেটস :

 সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে এক বছর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা–সুবিধা পাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে গত ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’হিসেবে ঘোষণা করা হয়।

তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. সাইফুল্লা পান্নার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতাবলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তাঁর দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

জানতে চাইলে সাইফুল্লা পান্না এই প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মাধ্যমে শেষ হয় অন্তর্বর্তী সরকারের আলোচিত-সমালোচিত দেড় বছরের শাসনকাল। এ বিষয়ে ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

BANGLADESH বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: newsdiplomats@gmail.com
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রিয়াদ বৈঠকে আরব মন্ত্রীরা ইরান নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? শিরোনাম দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের শিরোনাম দীর্ঘ হচ্ছে ইরান যুদ্ধ, গ্যাস মজুদ নিয়ে টেনশন বাংলাদেশের শিরোনাম ইরান যুদ্ধ: মহাবিপাকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন শিরোনাম ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের