Tuesday, 14 April 2026
Uddokta News
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 01:17 AM, 19 March 2026.
Digital Solutions Ltd

ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের

ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের

Publish : 01:17 AM, 19 March 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন কর্তৃক বন্ধ করে দেয়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ভয়েস অফ আমেরিকা’ (ভিওএ) পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। এভাবে সংবাদমাধ্যমটি বন্ধ করে দেয়া অবৈধ বলে রায়ে বলা হয়েছে। পাশাপাশি চাকরি হারানো সাংবাদিকদের কাজে ফিরিয়ে আনার নির্দেশও দিয়েছে আদালত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রয়েস ল্যাম্বার্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের মধ্যে ভিওএকে পুনরায় সম্প্রচারে ফেরানোর নির্দেশ দেন।

সংবাদমাধ্যমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ক্ষমতায় ফিরে আসার কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে প্রতিষ্ঠানটি বন্ধের উদ্যোগ নেন। তার প্রশাসনের কর্মকর্তারা ভিওএকে ‘বামপন্থী পক্ষপাতদুষ্ট’ বলে অভিযোগ করেছিলেন। একইসঙ্গে ট্রাম্প রেডিও ফ্রি ইউরোপ এবং রেডিও ফ্রি এশিয়া-এর মতো অন্যান্য সম্প্রচারমাধ্যমকেও বন্ধের করার নির্দেশ দেন।

ট্রাম্প প্রশাসন ক্যারি লেককে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মিডিয়ার (ইউএসএজিএম) প্রধান হিসেবে নিয়োগ দেয়, যা ভিওএসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যমগুলোর তদারকি করে। দায়িত্ব নেয়ার পর লেক সংস্থাটির ৮৫ শতাংশেরও বেশি কর্মীকে ছাঁটাই করেন। শুধু ভিওএতেই এক হাজারের বেশি কর্মী চাকরি হারান। অনেককে গত বছর থেকে বেতনসহ প্রশাসনিক ছুটিতে রাখা হয়েছিল।

গত সপ্তাহে বিচারক ল্যামবার্থ রায় দেন, লেক যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন না পাওয়ায় ইউএসএজিএম কর্মীদের বরখাস্ত করার ক্ষমতা তার ছিল না।

মঙ্গলবারের রায়ে বিচারক বলেন, সাংবাদিকদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত ছিল ইচ্ছামতো ও অযৌক্তিক। তিনি আরও উল্লেখ করেন, সরকার ভিওএ কোন ভাষা ও অঞ্চলে সম্প্রচার চালাবে এ সংক্রান্ত আইনগত বাধ্যবাধকতা বিবেচনায় নেয়নি।

এই মামলাটি করেছিলেন ভিওএ’র তিন সাংবাদিক। তাদের একজন প্যাস্টি উইডাকুসওয়ার রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা আশা করি, আমেরিকান জনগণ আমাদের সাংবাদিকতার মিশনকে সমর্থন করে যাবে। প্রচার নয়, সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য।

বন্ধ হওয়ার আগে ভিওএ প্রায় ৫০টি ভাষায় টেলিভিশন, রেডিও এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার চালাত। ট্রাম্পের ভিওএ-বিরোধী অবস্থান যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বিরুদ্ধে তার বৃহত্তর সমালোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মার্কিন সংবাদমাধ্যমকে দেশটির দর্শকরা ক্রমেই রাজনৈতিকভাবে বিভক্ত হিসেবে দেখছেন।

USA/CANADA বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: newsdiplomats@gmail.com
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রিয়াদ বৈঠকে আরব মন্ত্রীরা ইরান নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? শিরোনাম দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের শিরোনাম দীর্ঘ হচ্ছে ইরান যুদ্ধ, গ্যাস মজুদ নিয়ে টেনশন বাংলাদেশের শিরোনাম ইরান যুদ্ধ: মহাবিপাকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন শিরোনাম ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের