Tuesday, 14 April 2026
Uddokta News
নিউজ ডিপ্লোমেটস :
Publish : 05:19 PM, 21 February 2026.
Digital Solutions Ltd

বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে একসঙ্গে কাজ করতে হবে: কনস্যাল জেনারেল

বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে একসঙ্গে কাজ করতে হবে: কনস্যাল জেনারেল

Publish : 05:19 PM, 21 February 2026.
নিউজ ডিপ্লোমেটস :

টরন্টোয় বাংলাদেশের কনসাল জেনারেল মো. শাহ আলম খোকন বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল আমাদের আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। তিনি শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের ফলেই আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছি। তিনি আরও উল্লেখ করেন, মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক। ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে আমাদের সমৃদ্ধ সংস্কৃতি পৌঁছে দিতে হবে।

তিনি আজ অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এর আগে বাংলাদেশি ডায়াস্পোরা এবং কানাডিয়ান স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে রাত ১২.০১ মিনিটে ড্যানফোর্থের ডেন্টোনিয়া পার্কে অবস্থিত ভাষা শহিদ স্মৃতিস্তম্ভে কনসাল জেনারেল মোঃ শাহ্ আলম খোকনের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। সকালে কনসাল জেনারেল মিশনের সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।

পরবর্তীতে, কনস্যুলেট জেনারেল মিলনায়তনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরব প্রার্থনার মাধ্যমে এই পর্বে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। বক্তাগণ আলোচনায় অংশ নিয়ে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন অধ্যাপক ড. তাজ হাশমি, বিশিষ্ট প্রবাসী রেজাউল করিম তালুকদার ও মুজিবর রহমান।

সমাপনি বক্তব্যে কনসাল জেনারেল প্রবাসী বাংলাদেশিদেরকে আগামী দিনগুলোতে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও সংরক্ষণের জন্য তাদের নিজ নিজ অবস্থান থেকে একসাথে কাজ করার আহ্বান জানান। কনসাল জেনারেল সবাইকে ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও বহুভাষিকতার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে, যা বাংলাদেশসহ সমগ্র বিশ্বের জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি এবং টরন্টোতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

BD EXPAT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: newsdiplomats@gmail.com
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রিয়াদ বৈঠকে আরব মন্ত্রীরা ইরান নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? শিরোনাম দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের শিরোনাম দীর্ঘ হচ্ছে ইরান যুদ্ধ, গ্যাস মজুদ নিয়ে টেনশন বাংলাদেশের শিরোনাম ইরান যুদ্ধ: মহাবিপাকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন শিরোনাম ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের