Tuesday, 14 April 2026
Uddokta News
ডিপ্লোমেটস ডেস্ক :
Publish : 01:48 AM, 13 March 2026.
Digital Solutions Ltd

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্ক চীন ও রাশিয়ার

ইরান ইস্যুতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্ক চীন ও রাশিয়ার

Publish : 01:48 AM, 13 March 2026.
ডিপ্লোমেটস ডেস্ক :

১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র মতবিরোধ দেখা গেছে। এই মাসে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও চীন ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকি ও বাস্তবায়নের জন্য গঠিত একটি কমিটি নিয়ে আলোচনা ঠেকানোর চেষ্টা করে। তবে ভোটাভুটিতে তারা ব্যর্থ হয়। প্রস্তাবটি ১১-২ ভোটে পাস হয়। আর দুই দেশ ভোটদানে বিরত থাকে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ মস্কো ও বেইজিংকে অভিযুক্ত করে বলেন, তারা তথাকথিত ‘১৭৩৭ কমিটির কাজ বাধাগ্রস্ত করে তেহরানকে রক্ষা করার চেষ্টা করছে।

ওয়াল্টজ বলেন, চীন ও রাশিয়া একটি কার্যকর নিষেধাজ্ঞা কমিটি চায় না। কারণ তারা তাদের অংশীদার ইরানকে রক্ষা করতে চায়।

অন্যদিকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে- এমন অভিযোগ ঘিরে অযথা আতঙ্ক সৃষ্টি করছে। যার কোনো প্রমাণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনে পাওয়া যায়নি। এদিকে চীনের প্রতিনিধি ফু ছং বলেন, ইরানের পারমাণবিক সংকটের জন্য মূলত ওয়াশিংটনই দায়ী। তার মতে, যুক্তরাষ্ট্র আলোচনা চলাকালেই ইরানের বিরুদ্ধে প্রকাশ্য শক্তি প্রয়োগ করেছে, যার ফলে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি সাংবাদিকদের বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সবসময়ই পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। তিনি আরও বলেন, তেহরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা কার্যকর করার চেষ্টা ইরান মেনে নেবে না।

UN/CLIMATE CRISIS বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: newsdiplomats@gmail.com
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রিয়াদ বৈঠকে আরব মন্ত্রীরা ইরান নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? শিরোনাম দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের শিরোনাম দীর্ঘ হচ্ছে ইরান যুদ্ধ, গ্যাস মজুদ নিয়ে টেনশন বাংলাদেশের শিরোনাম ইরান যুদ্ধ: মহাবিপাকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন শিরোনাম ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের