Tuesday, 14 April 2026
Uddokta News
ফ্যাশন ডেস্ক :
Publish : 09:25 PM, 31 May 2025.
Digital Solutions Ltd

মিস ওয়ার্ল্ড ২০২৫ হলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা

মিস ওয়ার্ল্ড ২০২৫ হলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা

ওপাল সুচাতাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগেরবারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিস্টিনা

Publish : 09:25 PM, 31 May 2025.
ফ্যাশন ডেস্ক :

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫-এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি। ভারতের তেলেঙ্গানায় আজ ৩১ মে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম প্রধান বিউটি প্যাজেন্ট মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফিনালে। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিস ওয়ার্ল্ড ২০২৫-এর খেতাব জিতলেন থাই প্রতিযোগী ওপাল সুচাতা চুয়াংস্রি।



তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন আগেরবারের মিস ওয়ার্ল্ড, চেক রিপাবলিকের ক্রিস্টিনা সিজকোভা। ১০৭ দেশের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে সুচাতা জিতে নিলেন বিশ্ব সুন্দরীর খেতাব। মুকুট পরানোর সময় তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। আর করতালির মাঝে সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।


২২ বছর বয়সী সুচাতা প্যাজেন্ট্রি জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু ও দ্বিতীয় রানার আপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লায়ডা।

LIFESTYLE বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: newsdiplomats@gmail.com
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রিয়াদ বৈঠকে আরব মন্ত্রীরা ইরান নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? শিরোনাম দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের শিরোনাম দীর্ঘ হচ্ছে ইরান যুদ্ধ, গ্যাস মজুদ নিয়ে টেনশন বাংলাদেশের শিরোনাম ইরান যুদ্ধ: মহাবিপাকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন শিরোনাম ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের