Tuesday, 14 April 2026
Uddokta News
ফাতেমা মিতু :
Publish : 09:54 AM, 05 August 2025.
Digital Solutions Ltd

প্লাবন আসুক

প্লাবন আসুক

Publish : 09:54 AM, 05 August 2025.
ফাতেমা মিতু :

নূহের প্লাবনের মতো ভেসে যাক সব।
ভেসে যাক হানাহানি,নৃসংসতা,প্রতিহিংসা
নি:শব্দ প্রলয়ে ভেসে যাক অত্যাচারী।
ফুলে ফেঁপে পচন ধরা পৃথিবীর উন্মাদগুলো
দূর্গন্ধ না ছড়িয়ে ভেসে যাক বানের জলে।
ভেসে যাক ধর্ষকের লালসার শরীর,
যুদ্ধবাজ অমানুষের নষ্ট মগজ।
ভেসে যাক নিরীহ মানুষের দিকে তাক করা রাইফেল,
সনাতনী অস্ত্রের উদ্ধত বাহু,
যারা এখন মানুষ মারেনা ;কেবল
প্রতিহিংসা আর দলীয় চেতনাকে হত্যা করে।
ভেসে যাক বিশ্বাসের ফেরিওয়ালা
যারা ছলে বলে কৌশলে বাঁদর নাচায়,
মানবতার নামে স্বার্থের লুটেরা প্রজাতি
অনন্তের পথে ভেসে যাক।
একটা পূত:পবিত্র ধরনীর বেঁচে থাকার প্রত্যয়ে
আবার একটা প্লাবন আসুক।
এ আমার অভিশাপ নয়,
নৈমিত্তিক প্রার্থনা আজ;
একটা প্লাবন আসুক আগের মতো,
আর একটা নূহের প্লাবনে
সেরে যাক পৃথিবীর অসুখ।

ENTERTAINMENT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: newsdiplomats@gmail.com
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রিয়াদ বৈঠকে আরব মন্ত্রীরা ইরান নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? শিরোনাম দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের শিরোনাম দীর্ঘ হচ্ছে ইরান যুদ্ধ, গ্যাস মজুদ নিয়ে টেনশন বাংলাদেশের শিরোনাম ইরান যুদ্ধ: মহাবিপাকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন শিরোনাম ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের