Tuesday, 14 April 2026
Uddokta News
ফাতেমা মিতু :
Publish : 07:29 AM, 24 August 2025.
Digital Solutions Ltd

আত্মপরিচয়

আত্মপরিচয়

Publish : 07:29 AM, 24 August 2025.
ফাতেমা মিতু :

সে আমায় পেয়েছে খানিক
দিয়েছে সে যত যতটুকু তার
দিয়েছি যতটা তারে
হৃদয়ের অবাধ অধিকার।

যেটুকু জেনেছে সে
সেটুকুই তার জয়
আমার আমিত্বটুকু
যা আমার আত্মপরিচয়।

আমিতো আকাশ ভালোবাসি
ভালোবাসি নদীর জল,
ঝর্ণাধারা,ফুলের হাসি
ভালোবাসি রাতের আকাশ
ভোরের শুভ্রতা নির্মল।

ভালোবাসি বৃষ্টি বাতাস
শরত মেঘের ভেলা,
ভালোবাসি সাগর পাহাড়
পাখ -পাখালির মেলা।
ভালোবাসি ছায়া ঘেরা
গভীর সজীব বন,
ভালোবাসি দমকা হাওয়া
উড়াল কিশোর মন।

তোমাদের এই চোখ রাঙানি,
আমি তারে থোড়াই মানি।
অসঙ্গতির সবক শুনে
খলবলিয়ে হাসতে জানি।

সভ্যতার এই খোলস মোড়া
অসভ্যতা,
দু'চোখ মেলে যাই দেখে তাই
না পায় পাত্তা।

তোমাদের এই মিথ্যে হাসি
মিথ্যে খুশির প্রবঞ্চনা,
মিথ্যে শপথ,ফাঁকি দেওয়া
মনভুলানো আনাগোনা।

বদ্ধ ঘর,
রুদ্ধ দ্বার,
সে আমার নয়।
তাই তার মতো করে বলি
তুমি মোর পাও নাই
পাও নাই পরিচয়।।

ENTERTAINMENT বিভাগের অন্যান্য খবর

News Diplomats Icon

Editor & Publisher
Dulal Ahmed Chowdhury
www.newsdiplomats.com

The News Diplomats
Cell: +1 (437) 365-4003 & +1 (647) 709-3389
Email: newsdiplomats@gmail.com
Toronto, Canada.

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || The News Diplomats

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রিয়াদ বৈঠকে আরব মন্ত্রীরা ইরান নিয়ে কি সিদ্ধান্ত নিলেন? শিরোনাম দ্য ইকোনমিস্টের ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় ধনকুবের শিরোনাম দীর্ঘ হচ্ছে ইরান যুদ্ধ, গ্যাস মজুদ নিয়ে টেনশন বাংলাদেশের শিরোনাম ইরান যুদ্ধ: মহাবিপাকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন শিরোনাম ভয়েস অফ আমেরিকা পুনরায় চালুর নির্দেশ আদালতের